বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

রংপুর উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করল বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর সদর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির প্রার্থী রিটা রহমান।

শনিবার রাত সাড়ে ৮টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে রিটা এ কথা জানান।

তিনি প্রশ্ন রেখে বলেন, বিকাল ৪টা পর্যন্ত আমরা দেখেছি ৭-৮% ভোট পড়েছে। কিন্তু ফলাফলে- তা ২০% হল কীভাবে? এত ভোট কে দিল? ভোটার উপস্থিতি এত কম হওয়ার পরও কীভাবে এত বেশি ভোট পেল তারা?

তিনি অভিযোগ করে বলেন, গতকাল (শুক্রবার) রাতে আমাদের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়ে আতঙ্ক তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি।

সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ