সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল থেকে ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

দিল্লিতে শেখ হাসিনা-মোদীর বৈঠক আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শনিবার) নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এতে বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হবে। বৈঠকের পর উভয় দেশের মধ্যে প্রায় ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সইও হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ভারতীয় শাখা ইন্ডিয়ান ইকোনমিক ফোরাম ২০১৯-এ যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ডব্লিউইএফের সম্মেলন শেষে শনিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

বৈঠকে আলোচনা শেষে যুব ও ক্রীড়া, সংস্কৃতি, নৌপরিবহন, অর্থনীতি, সমুদ্র গবেষণা, পণ্যের মান নির্ধারণ, বাণিজ্য, শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা খাতের প্রায় ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে।

শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠেয় দুই প্রধানমন্ত্রীর এ বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন, আসামের নাগরিকত্ব তালিকা, সীমান্ত হত্যা প্রতিরোধ, উন্নয়ন-জ্বালানি খাতে সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবাসন, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ইত্যাদি নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর আরোপিত অ্যান্টি ডাম্পিং ও অ্যান্টি সারকামভেনশন ডিউটি প্রত্যাহারের বিষয়েও আলোচনা হতে পারে। এছাড়া বিএসটিআই অনুমোদিত পণ্য ভারতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদনের বিষয়ে উদ্যোগ ও দুই দেশের স্থলবন্দরে আমদানি-রপ্তানি পণ্যের তালিকা বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৬ অক্টোবর) বিকালে দেশের উদ্দেশে দিল্লি ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ