বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

ক্রাইস্টচার্চের সেই মসজিদে জুম্মার নামাজ পড়ল বাংলাদেশ ক্রিকেট দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালের ১৫ মার্চ। দিনটি ছিল শুক্রবার। নিউজিল্যান্ডের সাথে সিরিজ চলছিল বাংলাদেশের। ওই দিন খেলা ছিল না বাংলাদেশের। যে কারণে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে নামাজ পড়তে গিয়েছিল বাংলাদেশ দল।

তবে মসজিদে ঢোকার ঠিক আগ মুহূর্তে তারা জানতে পারেন সেখানে ভয়াবহ এক হামলার ঘটনা ঘটেছে। টিম বাসে বসে তারা গুলির শব্দও শুনতে পান। সেখান থেকে জীবন বাঁচিয়ে কোনোমতে ফেরেন সাকিব-তামিমরা। তবে ৫ মিনিটের এদিক-ওদিক হলেই ঘটে যেত বড় দুর্ঘটনা। পরে সিরিজ অসমাপ্ত রেখেই ফিরে আসে বাংলাদেশ।

সেদিন মোট দুটি মসজিদে হামলা হয়েছিল। যাতে মারা পড়েছিল ৪৯ বেসামরিক নাগরিক। পরে পাকড়াও করা হয় হামলাকারীকেও। হামলার ঠিক ৬ মাস পর একই মসজিদে দেখা গেল টাইগার যুবাদের।

আজ শুক্রবার আল-নূর মসজিদেই জুমার নামাজ আদায় করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। সেখানে নামাজ পড়ার পর একসাথে ছবিও তুলেছে তারা। সেই ছবিটি ফেসবুকে শেয়ার করেছে বিসিবি।

দলের ম্যানেজার ও বাংলাদেশ দলের সাবেক পেসার সজল চৌধুরী জানিয়েছেন, নিরাপত্তাব্যবস্থা খুব ভালো, সবকিছু নিশ্চিত করেই ওরা আমাদের সেখানে নিয়ে গেছে। এখানে সবকিছু একেবারেই স্বাভাবিক। ওখানে গিয়ে অবশ্য খারাপ লেগেছ। সবাই অনুভব করছিলাম আমাদের ক্রিকেটাররা তখন কী পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ