সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বাংলাদেশে অনুপ্রবেশ করে মাছ শিকার, ১৫ ভারতীয় কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ১৫ ভারতীয় জেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২ অক্টোবর) দুপুরে বাগেরহাটের আদালত এ সংক্রান্ত নির্দেশ দেন।

কারাগারে যাওয়া ভারতীয় জেলেরা হলেন ওলানাথ দাস (৬০), মিন্টু দাস (২৫), বাবলু দাস (৪২), উত্তম দাস (২৬), কিরণ দাস (৬৫), রাজেস দাস (৩২), কার্তিক দাস (৪৫), আনন্দ দাস (৫০), নেপাল দাস (২৯), বাসুদেব দাস (৩০), সূর্য দাস (২৬), উত্তম (৩৫), সােনারাম দাস (৫১), বিমল দাস (88) ও কিল্টন দাস (২৩)। এদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগনা জেলায়।

নৌবাহিনীর বরাতে মােংলা থানার পরিদর্শক তুহিন মণ্ডল জানান, সীমানা লঙ্ঘন করে বাংলাদেশে ঢুকে মাছ শিকারের অপরাধে বঙ্গোপসাগরের ফেয়ারওযে বা এলাকা থেকে মঙ্গলবার রাতে নৌবাহিনী ১৫ ভারতীয় জেলেকে আটক করে মােংলা থানায় সােপর্দ করে। এফবি মা লক্ষী’ নামের একটি ভারতীয় মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

পুলিশ পরিদর্শক তুহিন মণ্ডল বলেন, আটক ১৫ ভারতীয় জেলের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩-এর ২২ ধারায় মামলার পর আদালতে পাঠানাে হয়। পরে আদালতের বিচারক জেলহাজতে পাঠানাের নির্দেশ দেন।

-এএ