বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সোনাইছড়িতে এক বাড়ি থেকেই আটক ৪৫ রোহিঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর মোল্লার একটি বাড়ি থেকে গতকাল মঙ্গলবার রাতে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

এসব রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে পালিয়ে এসে সীতাকুণ্ডের একটি কারখানায় কাজ করছিলেন।

পুলিশের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে এলাকাটি ঘিরে রেখে বাড়িতে অভিযান চালিয়ে এক ঘর থেকে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামীম শেখ বলেন, ‘কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এ রোহিঙ্গারা সীতাকুণ্ডের কেশবপুর মোল্লাপাড়ার মোবারক সওদাগরের আশ্রয়ে ছিল। আমরা তার বড় একটি ঘর থেকে তাদের আটক করেছি।’

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি (গোয়েন্দা) সুমন বণিক বলেন, ‘তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ