বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

পেঁয়াজের মূল্য তালিকা না টাঙ্গানোয় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজের মূল্য তালিকা না টাঙ্গানোয় ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে শহরের জগত মসলার বাজারে এ অভিযান চালানো হয়।

এ সময় পেঁয়াজের মূল্য তালিকা না টাঙ্গানো ও ক্রয় মূল্যের চালান না থাকায় ৪টি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার মূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গত রোববার পেঁয়াজের বাজার নিয়ন্ত্রন করতে না পেরে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করার ঘোষণা দেয়। তার পর থেকে দেশে লাগামহীনভাবে বেড়ে চলেছে দাম। এরইমধ্যে মিয়ানমার থেকে আমদানি করা হয়েছে পেঁয়াজ।

গতকাল (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিসর ও তুরস্ক থেকেও এলসি’র মাধ্যমে পেঁয়াজ আমদানি শুরু করেছে। এ পেঁয়াজ দেশে পৌঁছাতে শুরু করেছে, অল্প সময়ের মধ্যে দেশের বাজারে পর্যাপ্ত পেঁয়াজ স্বল্পমূল্যে পাওয়া যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ