বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় পুলিশ কনস্টেবল আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার আটক হয়েছেন ফিরোজ আলী নামে এক পুলিশের কনস্টেবল।

সোমবার (৩০সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা দিকে পৌর এলাকার দোলং মহল্লায় এ ঘটনা ঘটে। পরে ফিরোজ আলীকে পাবনা পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

জানা গেছে, সোমবার রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকতে দেখার পরে ওই ঘরের দরজা বাইরে থেকে আটকিয়ে দেয় এলাকাবাসী। মূহুর্তের মধ্যেই শত মানুষ ভিড় জমায় ওই বাড়িতে। এ খবর পৌঁছে যায় থানায়। এরপর ফিরোজ আলীকে থানায় নিয়ে আসেন সহকর্মী পুলিশ কর্মকর্তারা।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই ওই মহিলার ঘরে যাতায়াত করতেন ফিরোজ আলী। এ নিয়ে ক্ষোভ ও গুঞ্জন ছিল মহল্লায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন জানান, মহিলা বা তার স্বজনদের কেউ অভিযোগ করেনি। ফিরোজ আলীকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে আমি রিপোর্ট পাঠাব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ