বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

ডিএমপি’র আট থানার ওসি বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগরে পুলিশের (ডিএমপি) আট থানার ওসিকে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। এছাড়া তিন থানার ওসিকে ডিএমপির গোয়েন্দা বিভাগে বদলি করা হয়। মঙ্গলবার ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।

বদলি হওয়া ওসিদের মধ্যে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্করকে পল্টন থানায়, কলাবাগান থানার ওসি ইয়াসিন আরাফাতকে মতিঝিল থানায়, খিলক্ষেত থানার ওসি মোস্তাজিরুর রহমানকে মিরপুর মডেল থানায় ও শ্যামপুর থানার ওসি মিজানুর রহমানকে কোতোয়ালি থানার ওসি পদে বদলি করা হয়েছে।

এছাড়া উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্রকে কলাবাগান থানার, বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোক্তারুজ্জামানকে ভাটারা থানার, সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল আলমকে শ্যামপুর থানার, বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. বোরহান উদ্দিনকে খিলক্ষেত থানার ওসি করা হয়েছে।

অপরদিকে, ক্যাসিনো কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে মতিঝিলসহ তিন থানার ওসিদের ডিবিতে বদলি করা হয়েছে। মতিঝিলের ওসি ওমর ফারুককে ডিএমপির গোয়েন্দা বিভাগের উত্তর বিভাগে, মিরপুর মডেল থানার ওসি দাদন ফকিরকে ডিবির দক্ষিণ বিভাগে এবং কোতোয়ালি থানার ওসি সাহিদুর রহমানকে গোয়েন্দা পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ