সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মৌলভীবাজারে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদ (২২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।

২৮ সেপ্টেম্বর (শনিবার) রাতে রহিমপুর ইউনিয়নের ছয়চিড়ী দিঘী সংলগ্ন এলাকায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করে।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ মিয়া বলেন, শনিবার রাতে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা হাসান আহমদ ও উদ্ধারকৃত স্কুলছাত্রীকে রোববার সকালে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভানুগাছ সড়কের কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদের নেতৃত্বে কয়েকজন লোক কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের ইকবাল আহমদের মেয়ে কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

২৪ সেপ্টেম্বর এ ঘটনায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদ (২২) সহ ৫ জনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ