বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ভিসির অপসারণের দাবিতে গোপালগঞ্জে আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা ১২ দিনে পৌঁছাল গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশন পালন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় প্রেস বিফ্রিং, দুপুর ১২টা থেকে দুই পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার- পরিচ্ছন্নতার কাজ এবং বিকেল চারটায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সেইসঙ্গে ভিসির অপসারণের একদফা দাবিতেও অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন তারা।

এদিকে, গেল রোববার রাত নয়টার দিকে ভিসি তার বিশ্ববিদ্যালয়ের বাংলো ছেড়ে পুলিশ পাহারায় ঢাকায় চলে গেছেন।

তিনি ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে ভিসি ড, খন্দোকার নাসিরউদ্দিনের অপসারণ না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ