বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুর সদর উপজেলার আলাদাদপুর বাজারে
গতকাল শনিবার রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য খোরশেদ আলম মিলনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মিলন দত্তপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ছিলেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান জানান, গত শনিবার রাতে মিলন আলাদাদপুর বাজারে একটি মুদি দোকানে বসে কথা বলছিলেন। এ সময় মুখোশপরা কয়েকজন যুবক মিলনকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

এতে মাথায় ও পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন।

তিনি বলেন, কি কারণে মিলনকে গুলি করে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের চিহিৃত করে গ্রেপ্তার করা হবে। জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল এ ঘটনার সাথে জড়িতের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ