মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

ভালোবাসা নিয়ে এক প্রেমিকের প্রশ্নের জবাব দিল ওয়াকফ দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘আমি একটি মেয়েকে খুব ভালবাসি। এমন কোনো দোয়া বা ওয়াজিফা আছে যার উপর আমল করলে আমি তাকে পাবো, বা আমাকে সে ভালোবাসবে, আমাকে বিয়ে করতে রাজি হবে?’

দারুল উলুম ওয়াকফ দেওবন্দের ফতোয়া বিভাগে অজ্ঞাত এক প্রেমিক এমনই একটি প্রশ্ন করে বসেছেন (ফতোয়া নং ৯৪৫ আলিফ)।

প্রেমিকের এ প্রশ্নের জবাবে ওয়াকফ দেওবন্দ জানায়, ‘শরিয়াহ আইন অনুসারে কোন মেয়েকে ভালোবাসা অবৈধ এবং বড় গোনাহ। এ কারণে এ বিষয়টি এড়িয়ে চলা উচিত ‘

‘তবে যদি কেউ প্রেমে পড়ে যায়, তবে তাকে শুক্রবার মধ্যরাতে উঠতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। মনের আশা পূরণ করতে নিম্নলিখিত দোয়ার আমলটি করা যেতে পারে-

فَإِن تَوَلَّوْاْ فَقُلْ حَسْبِيَ اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

অর্থ: এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে, তবে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বন্দেগী নেই। আমি তাঁরই ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি। [ সুরা তাওবা ৯:১২৯ ]

আরও বিস্তারিত জানতে আল্লামা কাশ্মীরি রহ. রচিত গাঞ্জিনা ই আসরার পড়ার পরামর্শ দেয় দারুল উলূম ওয়াকফ দেওবন্দ।

সূত্র: ইফতা বিভাগ, দারুল উলূম ওয়াকফ দেওবন্দ।

আরএম/