বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বিরল রোগে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের শিশু সিজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিরল রোগে আক্রান্ত আরও এক শিশু শনাক্ত করা গেছে বলে জানা যায়।

তার নাম সিজান, বয়স প্রায় ৪। বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের নামো মিংরইল গ্রামে। বাবা টুলু মণ্ডল পেশায় ঘরের টিনের চালার মিস্ত্রি।

মা গৃহিণী। পরিবারে ৩ ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছেলে সিজান। তার শরীরের ডান হাত ও বুকে ওপরে পশুর মত লোম গজাচ্ছে। সেখান থেকে বের হচ্ছে দুর্গন্ধ।

সিজানের মা শিরিন জানান, ছেলের বয়স যখন ২ মাস তখন শরীরের এ কালো দাগ দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নেওয়া হয়।

তখন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আজ অবধি একটি মলম ব্যবহার করে যাচ্ছেন। কিন্তু ক্রমেই কালো দাগটি বাড়ছে।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সিজানের পিতার পক্ষে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করাও সম্ভব হচ্ছে না। শিশুটির পরিবার দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ