বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পেঁয়াজের রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। রোববার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য শাখা এ আদেশ জারি করেছে। তবে, এ বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানেন না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম।

ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পেঁয়াজের রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

গত কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়েছে। রাজধানী দিল্লি, মুম্বাই, লাক্ষনৌয়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। কলকাতাতেও ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অন্যদিকে পোর্ট ব্লেয়ারে পেঁয়াজের দাম কেজিতে ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কম দামে সরকারিভাবে পেঁয়াজ বিক্রির ঘোষণা করেছেন। শুক্রবারে তিনি জানান, রাজ্য সরকার ২৩.৯০ টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রির করবে। সেই অনুযায়ী শহরের বিভিন্ন স্থানে মোবাইল ভ্যানে করে সরকারি উদ্যোগে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছিল। কিন্তু দেশের বাকি অংশের পেঁয়াজের দাম হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজের রফতানি বন্ধ করে দিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ