বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

নারায়ণগঞ্জে মোবাইল ফোনের কারখানা থেকে ক্যাসিনো সামগ্রী জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে বেস্ট টাইকুন (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেড নামের একটি মোবাইল ফোনের কারখানা থেকে ক্যাসিনো সামগ্রী জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় অবস্থিত ওই কারখানা থেকে ক্যাসিনো সামগ্রী জব্দ করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম।

শুল্ক গোয়েন্দা জানায়, কারখানার ওয়্যার হাউস থেকে মাহাজং নামক ক্যাসিনো বোর্ড ও অনান্য সামগ্রী জব্দ করে গোয়েন্দা টিম। গোপন সংবাদে জানা যায়, মোবাইল ফোন কারখানার কাঁচামালের সঙ্গে মিথ্যা ঘোষণার মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে চাইনিজ ক্যাসিনো সামগ্রী (জুয়ার বোর্ড- মাহাজং) আমদানি করা হয়েছে।

বিকেল সাড়ে ৪টায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক শামীমা আক্তারের নেতৃত্বে একটি গোয়েন্দা দল বেস্ট টাইকুন (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেডের কারখানা প্রাঙ্গণে অভিযান চালিয়ে ক্যাসিনো সামগ্রী জব্দ করে।

ক্যাসিনো সামগ্রী তথা মাহাজং মোবাইল ফোন উৎপাদনের কাঁচামাল নয়। তারপরও আমদানিকালে মিথ্যা ঘোষণা দিয়ে কর ও ভ্যাট অব্যাহতি সুবিধা গ্রহণ করে শুল্ক ফাঁকি দেয়া হয়েছে।

উল্লেখ্য, হংকং ও ম্যাকাওয়ের ক্যাসিনোতে জুয়ার জন্য মাহাজংয়ের বহুল প্রচলন রয়েছে। বাংলাদেশে এরকম বেশকিছু ক্যাসিনো সামগ্রী (মাহাজং) আমদানির বিষয়টি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নজরে এসেছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ