বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

ইমরান খানের স্পষ্ট বক্তব্য, কাশ্মীরিদের পক্ষে লড়াই করা জিহাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্যাতিত কাশ্মীরিদের পাশে দাঁড়ানোকে জিহাদ আখ্যায়িত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্বের কেউ পাশে থাকুক বা না থাকুক আমরা কাশ্মীরিদের পাশে থাকব সবসময়।

আজ রোববার জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে এ কথা বলেন তিনি।

ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির মন্ত্রী পরিষদের সদস্য ও তেহরিকে ইনসাফের নেতারা ইমরান খানকে স্বাগত জানাতে গেলে বিমানবন্দরে আগত নেতাকর্মীদের উদ্দেশে ইমরান খান এ কথা বলেন।

বিমানবন্দরের বাইরেও হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে আসেন। তিনি বলেন, কাশ্মীরিদের ওপর জুলুম চলছে। এই মুহূর্তে কাশ্মীরিদের পাশে দাঁড়ানোটা আমাদের জন্য জিহাদ।

আমরা কাশ্মীরিদের পাশে রয়েছি, কারণ আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। যতক্ষণ পর্যন্ত আপনারা পাশে থাকবেন, আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।

কাশ্মীরে মানবিক সংকট ও সেখানকার নাগরিকদের অবরুদ্ধ জীবনযাপনের বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে ব্যাপক প্রশংসিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সূত্র: দ্য ডন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ