বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

‘শুদ্ধি অভিযান শুধু নিচের দিকে নয়, উপরের দিকেও শুরু করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দুঃশাসন, দুর্নীতি, দখলবাজির কারণে আওয়ামী লীগের এখন সর্বাঙ্গে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে।

তাই চলমান শুদ্ধি অভিযান শুধু নিচের দিকে নয়, উপরের দিকেও শুরু করুন। তা না হলে জনগণ মনে করবে এটি একটি নাটক।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক নেতা আ স ম হান্নান শাহ’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ এ আলোচনা সভার আয়োজন করে।

এসময় তিনি আরও বলেন, শুধু আওয়ামী লীগ নয়, তাদের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগ সব সংগঠনে দুর্নীতি দেখা দিয়েছে। তাদের ছাত্রলীগের নেতারা ১৮৬ কোটি টাকা দুর্নীতি করে আয় করে এবং ঈদের বকশিস নেয় ১ কোটি ৩০ লাখ টাকা।

তিনি আরও বলেন, সরকার সবক্ষেত্রে দলীয়করণ করে দেশটাকে শেষ করে দিয়েছে। আদালত, পুলিশ, দুদক সবস্থানে দুর্নীতি ঢুকে গেছে।

আলোচনাস ভায় হান্নান শাহ'র ছেলে শাহ রিয়াজুল হান্নান বলেন, বাবার আদর্শকে নিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে কারাগার থেকে মুক্ত করবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ