সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

লোকমান দোষী প্রমাণিত হলে শাস্তি পেতে হবে: পাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যাসিনো ব্যবসা কিংবা এ ধরনের কোনো অনিয়মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেউ সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে বিসিবিও ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, যদি কেউ অন্যায় করে থাকে তার বিচার হবে, এখানে ছাড় পাওয়ার কোনো কারণই নেই। বিসিবিও ছাড় দেবে না।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, আগে জানি কে কে জড়িত, হয়তো আরও নাম আসতে পারে, তবে এত আগেই এগুলো নিয়ে ঢালাও মন্তব্য করাটা উচিত হবে না। ক্লাবগুলো কিভাবে পরিচালিত হবে সেটা নতুন করে ভাববার সময় এসেছে বলেও মনে করেন নাজমুল হাসান।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বিসিবির কারও কারও নামে যে অবৈধ সম্পত্তির অভিযোগ উঠেছে সেটি নিয়েও কথা বলেন তিনি। পাপন বলেন, কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি হবে। এতে কারো কোনো দ্বিমত নেই।

ক্যাসিনো, জুয়া ও দুর্নীতি প্রতিরোধে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তাকে সাধুবাদ জানিয়ে বিসিবি সভাপতি বলেন, এমন একটা সাহসী পদক্ষেপ তার পক্ষেই নেয়া সম্ভব, আর কারো পক্ষেই নেয়া সম্ভব না।

তিনি বলেন, ক্যাসিনোর সঙ্গে যদি বোর্ডের কারও সংশ্লিষ্টতা থাকে তাহলে প্রচলিত আইনে তার বিচার হবে। যারা জড়িত থাকবে তারাই ধরা পড়বে এবং তাদের বিচার হবে। এটাই আমরা চাই। আমরা আশা করি সুষ্ঠু বিচার হোক। আসল যারা দোষী আছে তারা ধরা পড়ুক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ