বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

দেশের যেকোনো জায়গায় ক্যাসিনোর খবর পেলেই অভিযান: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের যেকোনো জায়গায় ক্যাসিনোর খবর পেলেই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলজংশন চত্বরে ‘আত্মীয়’ নামে একটি সংগঠনের অনলাইনে রক্তদাতা নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বাউন্ডারির মধ্যে যেখানে অবৈধভাবে ক্যাসিনো প্রতিষ্ঠা করা হয়েছে, এসবের খবর পেলেই অভিযান চলবে। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন, সেই অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, এ অপরাধে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

বিএনপিকে দুর্নীতিবাজদের দল উল্লেখ করে আনিসুল হক বলেন, তাদের চেয়ারম্যান হচ্ছে এতিমের টাকা চোর। এতিমের টাকা চুরি করার জন্য জেল দেয়া হয়েছে। আর সিনিয়র কো-চেয়ারম্যান তিনি হচ্ছেন দুর্নীতিবাজ মানি লন্ডারিংয়ের সাজাপ্রাপ্ত এবং মুচলেকা দেয়া অপরাধী।

অনুষ্ঠানে আখাউড়া পৌর মেয়র মুহা. তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন-ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন, আত্মীয় সংগঠনের উপদেষ্টা ডা. মুহাম্মদ শাহ আলমসহ আরো অনেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ