বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ ক্যাসিনোবাণিজ্যের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে সিলেট সড়ক জোন অফিস ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ক্যাসিনোর টাকা কাদের কাদের কাছে গেছে, শুধু আওয়ামী লীগ নয়, অন্য দলেরও কেউ যদি এই ক্যাসিনোর ভাগ পেয়ে থাকে, অনুসন্ধান চলছে। ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো আগামী ১০ ডিসেম্বরের মধ্যে গঠন করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, আওয়ামী লীগের পরিচয়ে যারা অপকর্ম করছে, যারা দুর্নীতি করছে এবং যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করছে- এ অপকর্মের জন্য যারা জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সেসব লোকের বিরুদ্ধেই এ অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশের হোক, প্রশাসনের হোক, অন্যান্য দলের হোক, আওয়ামী লীগের হোক- এখানে কাউকে ছাড় দেয়ার বিষয় নেই। যারা অপকর্মের সঙ্গে জড়িত, তার বিরুদ্ধেই প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন- কাউকে ছাড় দেয়া যাবে না। প্রত্যেকের বিরুদ্ধেই অ্যাকশন নেয়ার ব্যাপারে সমানভাবে দেখতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ