বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

হাসপাতালে নবজাতককে রেখে পালালেন মা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাত্র তিন দিন বয়সের এক নবজাতককে হাসাতালে রেখে মমতাময়ী মা পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ফেনির সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের কর্মচারী খাদিজা দ্বিতীয় তলার বারান্দায় শিশুর কান্না শুনে আওয়াজ শুনে সেখানে যান। সেখানে শিশুটিকে একটি বিছানার নিচে কাঁথা মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখতে পান তিনি। পরবর্তীতে বিষয়টি কর্তব্যরত সেবিকা ও চিকিৎসকদের অবহিত করেন খাদিজা।

হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী বলেন, গতকাল সন্ধায় বোরকা পরিহিত এক নারী মা পরিচয় দিয়ে শিশুটি অসুস্থ বলে কোলে নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। কখন ডাক্তার আসবেন সে ব্যাপারেও জানতে চান ওই নারী। পরে যখন শিশুটিকে বারান্দা থেকে উদ্ধার করা হয় তখন বুঝতে পারি মা পরিচয় দেয়া সেই নারী শিশুটিকে ফেলে পালিয়েছে।

এদিকে খোঁজাখুঁজির পরও শিশুটিকে শনাক্ত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে রাত ১২ দিকে উপজেলা ও জেলা প্রশাসনের উদ্যোগে শিশুটিকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ এর জিম্মায় ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

হাসপাতালে শিশু পাওয়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা শিশুটিকে দেখতে ভিড় জমান। এদের মধ্যে অনেকে শিশুটিকে দত্তক নিতে আগ্রহ দেখান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ