বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

হাইকোর্টে লতিফ সিদ্দিকীর জামিন আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তিনি আবেদন জানান।

বৃহস্পতিবার বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মুহা. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকাভুক্ত রয়েছে।

আবেদনে আইনজীবী হিসেবে রয়েছেন সুব্রত কুমার কুণ্ড। দুদকের পক্ষে শুনানি করবেন আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান জানান, এ মামলায় গত ৭ জুলাই হাইকোর্ট তার জামিনে রুল জারি করেন। পরে ২২ আগস্ট সেই রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে যায়। এখন তারা আবার জামিন আবেদন করেছেন। এটি আজকের কার্যতালিকায় শুনানির জন্য ১৩৯ নম্বর ক্রমিকে রয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ