বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

যশোরে মশার আক্রমণে ২৫ গরুর মৃত্যু, আতঙ্কে খামারিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মশাবাহিত নতুন এক রোগে যশোরের আট উপজেলার প্রায় ১৭ হাজার গরু আক্রান্ত হয়েছে। এরই মধ্যে অন্তত ২৫টি গরুর মৃত্যুও হয়েছে। এ ঘটনায় স্থানীয় গরুর খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, মশাবাহিত ‘লামপি স্কিন ডিজিজ’ নামের নতুন এ রোগে মানুষ নয়, শুধু গবাদিপশু আক্রান্ত হচ্ছে। এতে আক্রান্ত গরুর পা ফুলে যায়, জ্বর এসে ২-৩ দিনের মধ্যে পুরো শরীরে ফোঁসকা পড়ে এবং খুরেও ক্ষত তৈরি হয়।

এ বিষয়ে যশোর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ভবতোষ কান্তি সরকার জানান, রোগটি গরুর শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করলেও মৃত্যুঝুঁকি কম। এ নিয়ে আতঙ্কিত না হয়ে উপসর্গ দেখা মাত্র পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, প্রথমে আক্রান্ত গরুকে অন্য পশুদের থেকে আলাদা করে ফেলতে হবে। এরপর দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ