রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর

মসজিদে নববীর ইমাম শায়খ হুজাইফির মৃত্যুর গুজব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব বিশ্বের কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদে নববির সবচেয়ে প্রবীণ ইমাম শায়েখ আলী ইবনে আবদুর রহমান আল হুজাইফি মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই ঢেউ লাগে আমাদের দেশেও।

সকাল থেকে ফেসবুকে শায়খ হুজাইফির মৃত্যু সংক্রান্ত কিছু পোস্ট প্রকাশ পেতে থাকে। কিন্তু আরব বিশ্বের প্রধান কোনো সংবাদ মাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয় নি। এমনকি গুজব নিয়েও বক্তব্য পাওয়া যায় নি।

সর্বশেষ খবর অনুযায়ী, রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে (স্ট্রোক) শায়খ হুজাইফি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শায়েখ হুজাইফি মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের ইমাম এবং খতিব। হারামাইনিশ শারিফাইনের ইমাম এবং খতিবদের মধ্যে সবচেয়ে প্রবীণ। তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন।

এর আগে ২০১৭ সালের মে মাসে আরব বিশ্বের কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদে নববির সম্মানিত ইমাম শায়খ হুজাইফির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সেসময় ‘আল আরব নিউজ’ নামক একটি আরবি সংবাদ মাধ্যম বিষয়টি সত্যতা নাকচ করে দেয় এবং বলে শায়খ আলি হুজাইফি সুস্থ্য আছেন এবং ভালো আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়াচ্ছে তা ভুল ও মিথ্যে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ