সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি বেড়ে ৫ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি তিন দিন থেকে বাড়িয়ে পাঁচ দিন করেছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, পূজার ছুটি দুদিন বাড়িয়ে পাঁচ দিন অনুমোদন করা হয়েছে।

এ বছর মাধ্যমিক স্তরের একাডেমিক ক্যালেন্ডারে পূজার ছুটি ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত আট দিন। আর প্রাথমিকের একাডেমিক ক্যালেন্ডারে ছুটি ছিল ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত তিন দিন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, প্রাথমিকে ৫, ৬ অক্টোবরসহ মোট পাঁচ দিন ছুটি করা হয়েছে। অর্থাৎ ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এ বছর সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন আর প্রাথমিকে মোট ছুটি ৭৫ দিন হওয়া নিয়েও ক্ষোভ ছিল প্রাথমিকের শিক্ষকদের।

এর আগে প্রাথমিকের পূজার ছুটি বাড়ানোর জন্য সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠায় প্রাথমিক শিক্ষা অধিদফতর। প্রাথমিক শিক্ষা অধিদফতরের যুক্তি ছিল, এবার রমজানের ছুটির সঙ্গে শুক্র-শনিবার পড়ে যাওয়ায় ছুটি বৃদ্ধি পেয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ