সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

প্রধানমন্ত্রীর নির্দেশে প্রশাসনেও আসছে শুদ্ধি অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশজুড়ে চলছে শুদ্ধি অভিযান। এ অভিযানে টেন্ডারবাজি, জুয়া, দুর্নীতির সঙ্গে জড়িত ক্ষমতাসীন দলের অনেক নেতা ধরা পড়ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে চালু হওয়া বিভিন্ন ক্ষেত্রে চলমান এ অভিযান আরও বিস্তৃত করা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকার এবার জনপ্রশাসনেও শুদ্ধি অভিযান চালাবে। এমন অভিযানের কথা শোনে প্রশাসনের নানা পর্যায়ের অসাধু কর্মকর্তারা আতঙ্ক নিয়ে কাজ করছেন।

এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, ‘এখন সমাজের অসঙ্গতি দূর করব। একে একে সব ধরব, আমি করবই। জানি এগুলো কঠিন কাজ, কিন্তু করবই। এ কাজ করতে গিয়ে বহু বাধা আসবে, এরপরও আমি করব।’

গত ১৮ সেপ্টেম্বর অবৈধ জুয়া পরিচালনার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে র‌্যাব। একইসঙ্গে খালেদের মালিকানাধীন ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থসহ ১৪২ জনকে আটক করা হয়।

২০ সেপ্টেম্বর রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবে অভিযান চালিয়ে এর সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম ফিরোজসহ ৫ জনকে গ্রেফতার করে র‌্যাব।

একই দিন জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের মালিক এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে গ্রেফতার করে র‌্যাব। অভিযানে ১ কোটি ৮০ লাখ নগদ টাকা, ১৬৫ কোটি টাকার ওপরে এফডিআর চেক উদ্ধার করা হয়।

জি কে শামীম প্রশাসনের ঊর্ধ্বতনদের যোগসাজশে সরকারের বিভিন্ন বড় বড় কাজের টেন্ডার পেয়েছেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হচ্ছে। অভিযুক্তদের খুঁজতে ব্যবস্থা নেওয়া হবে কি না- এমন প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এ বিষয়ে আলোচনা চলছে, চিন্তা-ভাবা করা হচ্ছে। আমাদের নির্বাহী ইশতেহার আছে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সে হিসেবেই বিষয়টি দেখা হচ্ছে। এ বিষয়ে সময় নেওয়া হয়েছে, সবগুলো দেখব।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ