বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ইসলামের স্বর্ণযুগে সকলক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ছিল: আমিনা এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের ফার্স্টলেডি আমিনা এরদোগান বলেছেন, “ইসলামের স্বর্ণযুগে অগ্রদূত ও নেতা হিসেবে নারীদের জীবনের সকলক্ষেত্রে অংশগ্রহণ ছিল। নতুন প্রজন্ম ও বিশ্বকে এইসম্পর্কে জানানো উচিত।”

২২ সেপ্টেম্বর নিউইয়র্কের আমেরিকান মুসলিম সোসাইটির নারী সদস্যদের সাথে সাক্ষাতের সময় তিনি এই বক্তব্য দেন।

উইম্যান ইন ইসলাম অর্গানইজেশনের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডাইরেক্টর আয়েশা আল-আদাউইয়া, বাংলাদেশি আমেরিকান এডভোকেসি গ্রুপের সামিরা নাজনিন এবং শরণার্থীদের সাহায্যের জন্য গঠিত এনজিও সংগঠন মোজাইকের প্রতিষ্ঠাতা রাঘাদ বুশনাক এসময় উপস্থিত ছিলেন।

মিসেস এরদোগান তার বক্তব্যে জানান, অক্সফোর্ড বা ক্যামব্রিজ নয়, বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়টি মরক্কোতে অবস্থিত, যা ফাতিমা আল-ফিহরি নামের এক মুসলিম নারী প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি বলেন, “আমাদের উচিত এই পদচিহ্ন অনুসরণ করা… বিশ্বের বিজ্ঞান, সংস্কৃতি ও সভ্যতায় ইসলামের অবদান সম্পর্কে উচ্চস্বরে জানানো আমাদের প্রয়োজন।”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ