বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কেনিয়ায় একটি স্কুুলের শ্রেণিকক্ষ ধসে ৭ শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ধসে ৭ শিশু নিহত ও কমপক্ষে ৫৭ জন আহত হয়েছে।

কর্মকর্তাদের বরাতে জানা যায়, আজ সোমবার ক্লাশ শুরু হওয়ার কয়েক মিনিট পরই প্রিসিয়াস ট্যালেন্ট টপ স্কুলের কাঠের কাঠামো ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৭টার একটু আগে শ্রেণিকক্ষটি ধসে পড়ে।

কেনিয়া সরকারের মুখপাত্র সাইরাস ওগুনা বলেছেন, সাত শিশু নিহত হয়েছে এবং এ পর্যন্ত ৫৭ শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

শ্রেণিকক্ষ ধসে পড়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা জায়নি। তবে স্কুলটির চিকিৎসক মোজেস নদিরাঙ্গু শ্রেণিকক্ষ ধসে পড়ার জন্য কাছাকাছি একটি সুয়ারেজ পাইপকে দায়ী করেছেন। তিনি জানান, পাইপটি ভবনটির ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

উল্লেখ্য, তিন বছর আগে ভারী বৃষ্টিপাতের পর নাইরোবিতে ছয়তলা একটি ভবন ধসে ৫১ জন নিহত হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ