সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করল মালদ্বীপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক বছরের জন্য বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া নিষিদ্ধ করেছে মালদ্বীপ। গত ১৮ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। অনিবন্ধিত প্রবাসী শ্রমিকের সংখ্যা কমাতে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্র।

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব টি কে এম মুশফিকুর রহমান জানান, মালদ্বীপ বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে দক্ষ এবং পেশাজীবী নেয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

তিনি আরো জানান, বর্তমানে মালদ্বীপে এক লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। যাদের বেশিরভাগই অনিবন্ধিত। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বাংলাদেশি শ্রমিকই সবচেয়ে বেশি বলেও জানান তিনি।

তবে দুই দেশের মধ্যে কর্মী নিয়োগ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে বলেও উলেস্নখ করেন তিনি।

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে প্রায় এক হাজারের বেশি বাংলাদেশিকে মালদ্বীপ থেকে ফেরত পাঠানো হয়েছে। মালদ্বীপের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটিতে বাংলাদেশিদের  সংখ্যা প্রায় দেড় লাখ। এর মধ্যে অনিবন্ধিত শ্রমিক প্রায় ৬৩ হাজার।

তারা বলছেন, বাংলাদেশিদের সংখ্যা নির্ধারিত কোটা ছাড়িয়েছে। তবে কোটা অনুযায়ী, কতজন বাংলাদেশি দেশটিতে থাকতে পারবে, সেই সংখ্যা স্পষ্ট করা হয়নি।

এদিকে বাংলাদেশ থেকে এক বছরের জন্য শ্রমিক নেয়া বন্ধ করলেও এই নির্দিষ্ট সময় বাংলাদেশ ছাড়া অন্য দেশ থেকে শ্রমিক নেবে বলে জানিয়েছে মালদ্বীপের সরকার। তবে বাংলাদেশে থেকে পেশাদারদের নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মালদ্বীপের একটি বিশেষ টাস্কফোর্সের এই সিদ্ধান্ত নিয়েছে। অনিবন্ধিত প্রবাসী শ্রমিক সমস্যা সমাধানের জন্য এই টাস্কফোর্স গঠন করেন রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।

সূত্র জানায়, এক ধরনের দালালচক্র আড়াই থেকে তিন লাখ টাকার বিনিময়ে টু্যরিস্ট ভিসায় বহু বাংলাদেশিকে মালদ্বীপে পাঠায়। টু্যরিস্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার এসব শ্রমিকরা অনিবন্ধিত হয়ে পড়েন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ