বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

চার ক্লাবে মিলল ক্যাসিনো, টাকা ও মদ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মতিঝিলের চারটি ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো ও জুয়ার বিপুল সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। সেই সাথে ক্লাবগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। অভিযানের খবর পেয়ে ভেতরের থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার দুপুর আড়াইটার দিকে ক্যাসিনো ক্লাবের সন্ধানে চারটি ক্লাবে অভিযান চালায় পুলিশ। ক্লাবগুলো হলো- আরামবাগ ক্রীড়া সংঘ, মোহামেডান, ভিক্টোরিয়া ও দিলকুশা স্পোটিং ক্লাব। এদের মধ্যে পাশাপাশি অবস্থিত দিলকুশা স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ।

মতিঝিল বিভাগের এডিসি শিবলী নোমান জানান, আরামবাগ ও দিলকুশা ক্লাবে ক্যাসিনোর সন্ধান পাওয়া গেছে। তবে খবর পেয়ে লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এসব জুয়া-ক্যাসিনোতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, ক্যাসিনো বন্ধ করার জন্যই এ অভিযান। চারটি ক্লাবে অভিযান হয়েছে। সেখান থেকে ক্যাসিনো সামগ্রী, টাকা ও মদ উদ্ধার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ