বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

গোলান মালভূমি থেকে ইসরায়েলি ড্রোন আটকের দাবি সিরিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত গোলান মালভূমির কাছ থেকে দখলদার ইসরায়েলের একটি ড্রোন জব্দ করেছে সিরিয়ার সেনাবাহিনী। ওই ড্রোনে ক্লাস্টার বোমা পাতা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্র দেশটির সরকারি বার্তা সংস্থা সানাকে বলেছেন, প্রাদেশিক কর্তৃপক্ষ ড্রোনটিকে প্রতিহত এবং গুলি করে ভূপাতিত করেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) ইসরায়েল সীমান্তবর্তী আরনাহ এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র বলেছে, ড্রোনটি ভূপাতিত করা হলেও একেবারে টুকরো টুকরো হয়ে যায়নি। রাজধানী দামেস্কের আকরাবাহ এলাকায় ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দুদিন পর আজ (শনিবার) ঘটনা ঘটলো।

এদিকে, সিরিয়ার সরকারি সেনারা কুনেইত্রা প্রদেশে চিরুণি অভিযান চালিয়েছে। সেখানে তারা প্রচুর পরিমাণে ইসরায়েলের তৈরি গোলাবারুদ এবং চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়েছে। এসব সামরিক ও চিকিৎসা সরঞ্জাম বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করত।

একটি সামরিক সূত্র জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রের মধ্যে মেশিনগান, ট্যাঙ্কবিধ্বংসী রকেট চালিত গ্রেনেড এবং অ্যাসাল্ট রাইফেল রয়েছে। এছাড়া টেলিযোগাযোগের নানা রকমের যন্ত্রপাতি, খাদ্য এবং ওষুধ উদ্ধার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ