বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

৬ বছর ধরে ৮টি মসজিদ বন্ধ রেখেছে মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার সরকার ৬ বছর ধরে ৮টি মসজিদ বন্ধ করে রেখেছে। গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হেলইং ইয়াঙ্গুনে একটি মসজিদ পরিদর্শন করতে গেলে স্থানীয় মুসলমানরা মসজিদগুলো খুলে দেয়ার আবেদন জানান।

সম্প্রতি নিজেদের ভাবমূর্তি উদ্ধারের অংশ হিসেবে বিভিন্ন ধর্মের জনগণের সঙ্গে সাক্ষাৎ শুরু করেছেন দেশটির সেনাপ্রধান। সে সাক্ষাতেই মুসলিমরা ছয় বছর আগে বন্ধ করে দেয়া ইয়াঙ্গুনের ৮টি মসজিদ পুনরায় চালুর অনুমতি চান।

এছাড়াও আঞ্চলিক মুসলিম দায়িত্বশীলরা দেশটির স্টেট কাউন্সিলর অফিস, কমান্ডার-ইন-চিফ অফিস এবং সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মেকটিলা ও ইয়ামেথিন জনপদের ৮টি মসজিদ পুনরায় খুলে দেয়ার জন্য চিঠি দিয়েছেন। সেখানকার মুসলমানরা সেনাপ্রধানের যোগাযোগের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, আমরা সেনাপ্রধানের সাক্ষাতের উদ্দেশ্য কী তা জানি না।

তবে মসজিদ খুলে দেয়ার আবেদন সম্পর্কে সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ সান উইন জানিয়েছেন, তারা এখনও এ ধরনের কোনো চিঠিটি পাননি।

এদিকে মিয়ানমারের ইসলামিক কাউন্সিলের চেয়ারম্যান ইউ মং মং বলেন, জেনারেল মিন ১২ সেপ্টেম্বর মসজিদে চাল, তেল, ডাল ও অর্থ দিতে গিয়েছিলেন। তখন তার কাছে মসজিদগুলো খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছি আমরা।

উল্লেখ্য, ২০১৪ সালে মিয়ানমারের মান্ডলে তীব্র সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে মেকটিলা ও ইয়ামেথিন জনপদের মসজিদগুলো বন্ধ করে দেয়া হয়। তবে এখন উত্তেজনা প্রশমিত হওয়ায় জেনারেল মিন অং হেলইং গত মাস থেকে হিন্দু, মুসলিম, খ্রিষ্টানসহ অন্যান্য অবৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে সাক্ষাৎ করতে সফর শুরু করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ