বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ফেসবুক কার্যালয়ে কর্মীর আত্মহত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যালিফোর্নিয়ায় ফেসবুকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির এক কর্মী আত্মহত্যা করেছেন বলে জানানো হয়েছে।।

গত বৃহস্পতিবার ওই ঘটনার পর তদন্ত শুরু করেছে মেনলো পার্ক পুলিশ বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষের বরাতে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক ক্যাম্পাসের একটি ভবনের চার তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন ওই কর্মী।

ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানায় মেনলো পার্ক পুলিশ। এ ঘটনার প্রাথমিক তদন্তে কোনো হত্যাকাণ্ডের ইঙ্গিত পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ বিভাগ।

পুলিশ জানায়, মেনলো পার্ক পুলিশ অফিসার্স এবং মেনলো পার্ক ফায়ার প্রোটেকশন ডিসট্রিক্ট কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন ওই ব্যক্তির কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। অগ্নিনির্বাপক এবং প্যারামেডিকস কর্মীরা চিকিৎসা শুরু করলেও তাকে জাগিয়ে তোলা সম্ভব হয়নি।

ফেসবুকের একজন মুখপাত্র বলেন, আমাদের একজন কর্মী মৃত্যুবরণ করেছেন, সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা তদন্তে পুলিশকে সাহায্য করছি এবং কর্মীদের মানসিক সহায়তা দিচ্ছি। নিহত কর্মীর পরিবারকে সব জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ