বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

আমি থাকতে পশ্চিমবঙ্গে এনআরসি হবে না: মমতা ব্যানার্জি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মমতা ব্যানার্জি বলেছেন, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসিকে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে। অপপ্রচারে কান দেবেন না। আমি থাকতে পশ্চিমবঙ্গে এনআরসি হবে না। দিল্লি থেকে ফিরে এনআরসি নিয়ে এই মন্তব্য করেন মমতা। তবে এনআরসি না হলেও ভোটার তালিকায় নাম তুলে রাখার অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও ডিজিটাল রেশন কার্ড নিয়ে এনআরসি গুজব ছড়িয়েছে। তবে এ নিয়ে রাজ্যবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে স্পষ্ট জানিয়েছেন মমতা। তিনি বলেন, কিছু অপপ্রচার চলছে। বাংলায় এনআরসি নিয়ে দিল্লিতে কথা হয়নি। রাজনৈতিক কারণে বাংলায় এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছে। উস্কানিমূলক কথা বলছে। এতে মানুষের হৃদয়ে দুঃখ লাগছে।

তিনি বলেন, বাংলার মানুষকে আশ্বস্ত করবো, কোনও এনআরসি হবে না এখানে। আমাকে বিশ্বাস করেন তো! এনআরসি নিয়ে রাজনৈতিক প্রচার করছে। এটা রাজনীতির হাতিয়ার। বাংলায় প্রশ্নই আসে না। হবে না হবে হবে না।

মমতা বলেন, ভয় পেয়ে লাইনে দাঁড়ানো। ভয় পেয়ে শরীর খারাপ করা। চিন্তার কোনও কারণ নেই। ভোটার তালিকায় নাম রয়েছে। নিজের নামে জমি-বাড়ি আছে, আবার কী চাই? ভোট দেয়া মানে নাগরিক, এটাই তো আপনার সম্বল। এটা ডিজিটাল রেশন কার্ড। এটা সুযোগ দেয়া হচ্ছে। এটার সঙ্গে এনআরসি-র সম্পর্ক নেই। চিন্তার কারণ নেই। আপনাদের কারও গায়ে হাত দিতে গেলে মমতার গায়ে হাত দিতে হবে। আপনাদের পাহারাদার ছিলাম, থাকবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ