সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

খালেদ মাহমুদকে যুবলীগ থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ফকিরাপুলের ইয়াংমেনস ক্লাবে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে গ্রেফতার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবলীগ।

যুবলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক এবং মিডিয়া সমন্বয়ক মিজানুল ইসলাম মিজু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গ এবং অসামাজিক কার্যকলাপের দায়ে খালেদ মাহমুদকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে তার গুলশান-২ এর ৫৯ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে অবৈধ পিস্তল, গুলি, শটগান ও ৫৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে আলাদা তিনটি মামলা দায়ের করেন র‌্যাব-৩-এর ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা।

এর আগে ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে ক্যাসিনোতে অভিযান চালায় র‌্যাব। ক্যাসিনোর ভেতর থেকে তরুণীসহ ১৪২ জনকে আটক করা হয়। সেখানে নগদ ২০ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া বিপুল পরিমাণ ইয়াবা, মদ ও বিয়ার জব্দ করা হয়। ওই ক্যাসিনোর সভাপতি হলেন যুবলীগ নেতা খালেদ মাহমুদ।

গ্রেফতার খালেদ বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন। ৭ দিনের রিমান্ডে এখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ