বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

'খালেদা জিয়া হাঁটাচলা করতে পারছেন না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আরও অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন তার বোন সেলিমা ইসলাম।

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন খালেদার সঙ্গে সাক্ষাৎ করে সেলিমা সাংবাদিকদের কাছে এ উদ্বেগ প্রকাশ করেন।

সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে খারাপ। তিনি হাঁটাচলা পর্যন্ত করতে পারছেন না। তার সারাশরীরে প্রচণ্ড ব্যথা।

পরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামুসদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন, চেয়ারপারসনের বোন জানিয়েছেন তার হাত ‘ফ্রোজেন’ (তীব্র ব্যথায় জমাট বেঁধে যাওয়া) হয়ে গেছে। একা চলতে পারছেন না। হাত দিয়ে কিছু ধরতে পারেন না। খাবার তুলে খেতে পারছেন না।

প্রায় ২০ দিন পর খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের দেখা করতে দেওয়া হয়েছে জানিয়ে দিদার বলেন, সোয়া ৩টায় বোন সেলিমা ইসলাম, ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদসহ পরিবারের ৬ সদস্য হাসপাতালে দেখা করতে যান। সেখানে তারা প্রায় দেড়ঘণ্টা অবস্থান করে পৌনে পাঁচটার দিকে বের হন।

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। শারীরিক অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে কারা হেফাজতে বিএসএমএমইউ হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ