বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

আওয়ামী লীগ সব অযোগ্যদের ভিসি নিয়োগ দিয়েছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ববিদ্যালয়গুলোতে অযোগ্যদের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যাদের আমরা অনেক সম্মান করি, তারাও ঘুষ-কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আন্দোলন চলছে। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক সবাই আন্দোলন করছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত জাতীয়তাবাদী যুবদলের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এ সময় খালেদা জিয়া চরম অসুস্থ কিন্তু আমরা নিয়মতান্ত্রিক উপায়ে তার জামিন চাচ্ছি, তাকে জামিন দেয়া হচ্ছে না বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন, অথচ বর্তমান সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে থাকা সাড়ে সাত হাজার মামলা তুলে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাও তুলে নেয়া হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, আজ দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে বসে আছে। তাদের দেশে ফেরানোর কোনো কার্যকর উদ্যোগ নেই। প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি খ্যাত। কিন্তু আমাদের মাদার অব হিউম্যানিটি একজন রোহিঙ্গাকেও দেশে ফেরাতে পারলেন না।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। না হলে দেশের জনগণের কাছে আপনাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ