সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

এবার আফগান গোয়েন্দা দপ্তরে হামলা, নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কালাত নগরীতে বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে। একটি গোয়েন্দা সংস্থার ভবনে বৃহস্পতিবার শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরিত হয় বলে জানান জাবুল প্রদেশের গভর্নর রাহমাতুল্লাহ ইয়ারমাল।

এএফপি’কে তিনি বলেন, “আজ সকালে কালাতে এনডিএস ভবন লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। সেখানে অবস্থিত আঞ্চলিক হাসপাতালও এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।”

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, এই ভবনের পাশে থাকা হাসপাতালের চিকিৎসক ও রোগী হতাহতের মধ্যে রয়েছেন।

তালেবানের মুখপাত্র কারী ইউসুফ আহমাদি এই হামলার দায় স্বীকার করেছেন। তিনি জানান, জাতীয় নিরাপত্তা অধিদপ্তর লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

গ্রীষ্মকালীন যুদ্ধের সমাপ্তি ঘোষণার আগে সহিংসতা জোরদারের অংশ হিসেবে দেশব্যাপী তালেবানের একের পর এক বোমা হামলার ক্ষেত্রে একেবারে সর্বশেষ হচ্ছে লক্ষ্য এই বিস্ফোরণ।

তালেবানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে প্রায় এক বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একের পর এক হামলার রেশ করে চলতি মাসের গোড়ার দিকে তিনি আলোচনা বন্ধের ঘোষণা দেন। তবে ওই হামলার বেশ কয়েকটির দায় স্বীকার করেনি কেউ। আলোচনা বন্ধ ঘোষণার পরপরও বড় ধরনের কয়েকটি হামলা হয়।

সোমবার প্রকাশিত বিবিসি’র তদন্ত প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে আফগানিস্তানে প্রতিদিন গড়ে ৭৪ জন নিহত হয়েছে। মাসটিতে ৬১১টি ঘটনায় দুই হাজার ৩০৭ জনের প্রাণহানি হয়।

সর্বশেষ মঙ্গলবার কাবুলে মার্কিন দূতাবাসের কাছে এক বোমা হামলায় ২২ জন নিহত হন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ