বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে পুলিশসহ জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

তিনি সতর্ক করে বলেন, রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দেয়ার সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাসপোর্ট নিতে হলে আগে স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে সার্টিফিকেট ও জন্মনিবন্ধন প্রক্রিয়ার পর পুলিশ ভেরিফিকেশন হয়। সেক্ষেত্রে পুলিশসহ যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা যখন এদেশে ঢুকেছে, তখন বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের নিবন্ধন করা হয়েছে। ফলে তারা পাসপোর্ট করতে গেলে সফটওয়্যারে ধরা পড়বে। তারপরও যারা কৌশলে এটি করছেন তারা ধরাও পড়ছে। পুলিশ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে। যারা সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ