সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

মিন্নির জামিন বহাল, ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের অভিযোগপত্র গ্রহণ করেছে বরগুনার ম্যাজিস্ট্রেট আদালত।

অভিযোগপত্রে পলাতক নয়জন অভিযুক্তের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন  । এছাড়া ছয়জনের জামিন বাতিল করে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এদিকে, রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বহাল  রাখা হয়েছে। আগামী ১৩ অক্টোবর মামলার বিষয়ে পরবর্তী শুনানি হবে। আর তিনিই এই মামলার প্রধান সাক্ষী।

চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলায় বরগুনার পুলিশ মিন্নিকে গত ১৬ জুলাই গ্রেফতার দেখায়।অথচ এর আগে এই হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবেই মামলায় নাম ছিল মিন্নির।

এর আগে হত্যা মামলাটির বাদী, নিহত রিফাত শরীফের বাবা, আবদুল হালিম দুলাল শরীফ গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, তার পুত্রবধূ (মিন্নি) এই হত্যাকাণ্ডে জড়িত বলে তিনি সন্দেহ করেন।

গত ২৬ জুন সকালে বরগুনা জেলা শহরের কলেজ রোডে রিফাত শরীফকে তার স্ত্রীর সামনেই কুপিয়ে জখম করে একদল লোক।পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।ওই ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।অভিযুক্ত হামলাকারীদের একজন, যিনি এলাকায় ‘নয়ন বন্ড’ নামে পরিচিতি ছিল, পুলিশ তাকে আটক করে।পরে, পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। সূত্র : বিবিসি

-বিএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ