রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে বেফাকের যত পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ : কওমি মাদরাসার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের লক্ষ্যে আজ (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’-এর মজলিসে আমেলা ও খাস কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর কাজলার বেফাক অফিসে বেফাকের সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে সকাল ৯ টা থেকে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে জানা যায়, অনুষ্ঠিত বৈঠকে কাউন্সিলের রিপোর্ট পেশ ও পর্যালোচনা, চলতি শিক্ষাবর্ষের বেফাক পরীক্ষা ও তার পদ্ধতি, চামড়া কালেকশন, প্রশ্নফাঁস রোধ, নেসাবে তালিমের মানোন্নয়ন ইত্যাদি বিষয়ে কয়েকটি নতুন প্রস্তাবনা পেশ ও সিদ্ধান্ত গৃহীত হয়।

গুরুত্বপূর্ণ যেসব বিষয়ে আলোচনা হয়- 

>> প্রশ্নফাঁস রোধে চলতি শিক্ষাবর্ষ থেকে মেশকাত জামাতের পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে ‘ডিজিটাল পদ্ধতি’র অনুসরণ করা হবে।

>>  এখন থেকে প্রাইভেট বা অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ থাকবে কিনা এ বিষয়ে একটি প্রস্তাবনা পেশ করা হয়।

>> কোন শিক্ষার্থী শরহে বেকায়া জামাতের পরীক্ষায় উত্তির্ণ না হলে মেশকাত জামাতের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়।

>>  চলতি শিক্ষাবর্ষ থেকে খাতা দেখার ক্ষেত্রে দারুল উলুম দেওবন্দের অনুসরণ করা হবে। অর্থাৎ, চারটি স্থানে পরীক্ষার খাতা একত্র করা হবে এবং সকল মুমতাহিনরা সেখানে উপস্থিত হয়ে পরীক্ষার খাতা দেখবেন।

>> কওমি মাদরাসায় চামড়া কালেকশনের পদ্ধতি ও চামড়ার দরপতন রোধে বেফাক কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়াও পরীক্ষার বিভাগের কতিপয় নতুন নীতিমালা প্রনয়ণসহ ইত্যাদি বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

বৈঠকে আল্লামা নুর হোসাইন কাসেমী, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, মাওলানা বাহাউদ্দিন জাকারিযা, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা নূরুল আমীনসহ কেন্দ্রীয় আমেলা ও খাস কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

আরএম/

 

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ