শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

ক্রেডিট কার্ড হারালে কী করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আর্থিক লেনদেনে ক্রেডিট কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। বাসের টিকিট, প্লেনের টিকিট, বিদ্যুৎ বিল, হোটেল বুকিংসহ অনেক কাজের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়। নিরাপত্তা ও টাকা সঙ্গে রাখার ঝামেলা এড়াতেও ক্রেডিট কার্ডের ব্যবহার।

আসুন জেনে নেই ক্রেডিট কার্ড হারালে বা চুরি হলে কী করবেন?

১. যখনই বুঝতে পারবেন কার্ডটি হারিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই ব্যাংকে জানিয়ে কার্ড লক করে দিন। ফলে এ কার্ড থেকে আর কোনো ধরনের লেনদেন করা যাবে না। এরপর খুঁজে দেখুন কার্ডটি কোথাও আছে কিনা।

২. মোবাইলে অ্যালার্ট দিয়ে রাখুন। ফলে কার্ডে কিছু পে করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই তথ্য চলে আসবে।

৩. কার্ডের পাসওয়ার্ড কোথাও লিখে রাখবেন না। বিশ্বস্ত ছাড়া অন্য কাউকে কার্ড ব্যবহার করতে দেবেন না।

৪. কেনাকাটা করার বিল দেয়ার সময় কাউন্টারের সামনে থাকুন।

৫. কার্ড যদি হ্যাক হয় এটা বোঝার সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষের সাহায্যে পিন নম্বর পরিবর্তন করে নিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ