বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ইতালি ২৮০০ বাংলাদেশির নাগরিকত্ব হারানোর শঙ্কা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালিতে ২ হাজার ৮ বাংলাদেশির পাসপোর্ট হারানোর শঙ্কা দেখা দিয়েছে। দ্রুত নাগরিকত্ব পেতে জন্মসনদ, পুলিশ ক্লিয়ারেন্সে ভুয়া এবং অনুবাদ ভুয়াসহ অন্যান্য অনিয়মের দায়ে এ পরিস্থিতির মুখে পড়েছেন তারা।

ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এমন অভিযোগ পাওয়া ২ হাজার ৮শ জনের বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে দেশটির প্রশাসন। ইতিমধ্যে এর ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩ হাজার বাংলাদেশি নির্দিষ্ট সময়ের আগে অর্থের বিনিময়সহ বিভিন্ন অনিয়ম করে দ্রুত ইতালির নাগরিকত্ব (পাসপোর্ট) লাভ করেন। এর মধ্যে একটি তদন্তে বাংলাদেশের জন্মসনদ ও পুলিশ ক্লিয়ারেন্স ভুয়া সার্টিফিকেটের সত্যতা পাওয়া গেছে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রণালয় ২০১৭ সালে এ বিষয়ে একটি তদন্ত শুরু করে। যে সব বাংলাদেশি পাসপোর্ট জমা দেয়ার ২৪ মাসের পূর্বে ইতালিয়ান পাসপোর্ট (নাগরিকত্ব) গ্রহণ করেছেন তাদের বিষয়ে এটি অনুসন্ধান হয়।

এ বিষয়ে বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু গণমাধ্যমকে জানান, দীর্ঘ প্রায় পাঁচ বছর তদন্তের পর জন্মসনদ ও পুলিশ ক্লিয়ারেন্সে ভুয়া সিল দেয়ার প্রমাণ মিলেছে। তাই যে সব বাংলাদেশি সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন রাষ্ট্রপ্রতি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ