বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বাগেরহাটে মাদরাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর সিয়াম (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশু সিয়াম মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বদনিভাঙ্গা গ্রামের মিরাজ মোল্লার প্রথম সংসারের ছেলে এবং স্থানীয় বিএস রহমাতিয়া দাখিল মাদরাসার শিশু শ্রেণির ছাত্র ছিল।

গত রোববার দুপুর থেকে নিখোঁজ ছিল সিয়াম। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার সৎমা ফেরদৌসী বেগমকে (২২) আটক করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, গেল রোববার সিয়াম নিখোঁজ হয়। পরিবার তাকে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে পুলিশের সন্দেহ হলে শিশু সিয়ামের সৎ মা ফেরদৌসী বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে সিয়ামকে হত্যার কথা স্বীকার করে।সিয়ামকে হত্যা করে বাথরুমের পাশে মরদেহ পুঁতে রেখেছিল তার সৎ মা। তার দেওয়া তথ্য অনুযায়ী বাথরুমের পাশের গর্ত থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

সিয়ামের হত্যাকারী সৎ মা ফেরদৌসী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ