বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

'দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে আলেমদের অগ্রণী ভূমিকা রাখতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার ইসলামিক রিসার্চ সেন্টার এর ১৬তম বার্ষিক সভা সম্পন্ন হয়েছে।

কক্সবাজার সমিতি পাড়াস্থ ইসলামিক রিসার্চ সেন্টার ময়দানে গত রোববার (১৫ সেপ্টেম্বর) সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, আমাদের পূর্ব ধারণা ছিল কওমী মাদরাসাগুলো থেকেই সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্ঠি হয়।

কিন্তু বর্তমানে প্রশাসনের এ ধারণা পরিবর্তন হয়ে গেছে ৷ আমি মনে করি আলেম-ওলামা কেন একজন খাঁটি মুসলমানও কোন দিন সন্ত্রাসী হতে পারে না ৷

গণমানুষের সমাগমে জনসমুদ্রে পরিণত উক্ত সভায় পুলিশ সুপার মাসুদ হোসেন দ্বীনি মাদরাসা সংশ্লিষ্টদেরকে ভবিষ্যতের জন্য অধিক সজাগ থাকার পরামর্শ দিয়ে বলেন, দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হক্কানী আলেমগণকে অগ্রণী ভুমিকা রাখতে হবে ৷

কক্সবাজার ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়ার শায়খুল হাদিস ও মুহতামিম মুফতি কিফায়াতুল্লাহ শফীক এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন- পটিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আবদুল হালীম বোখারী ৷

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন জিরি মাদরাসার মহাপরিচালক পীরে কামেল আল্লামা শাহ মুহাম্মদ তৈয়্যব, বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা হাফীজুর রহমান সিদ্দীক কুয়াকাটা ৷

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুফতী সাঈদুল ইসলাম, মুফতী সাঈদ আলী, মাওলানা ইলিয়াস ফারুকী, মুফতী উসমান গণীসহ আরও অনেকে৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ