বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

তিন দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্রী রোখসানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর মোহনপুরে গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন রোখসানা খাতুন (১৬) নামের এক মাদরাসা ছাত্রী। সে মোহনপুর আলিম মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থী।

রোখসানার মা মমতাজ বেগম মোহনপুর থানায় গত শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডায়েরি নম্বর ৬১১।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৩ স্বেপ্টেম্বর ১১টার সময় রোখসানা খাতুন বাসা থেকে একই থানার বারিঠা গ্রামে তার নানার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়।

কিন্তু দুই দিন হয়ে গেলেও সে নানা বাড়িতে পৌঁছায়নি বা তার খোঁজ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে কেউ তার সন্ধান পেলে ০১৭৫৫৪৫৭১০০ নম্বরে যোগাযোগ করার জন্য।

রোখসানার মা জানান, রোকসানার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট, মাথায় বড় কালো চুল ও বাম গালে কাটা দাগ রয়েছে। বাসা থেকে বের হওয়ার সময় রোখসানা ঘিয়া কালো রং এর গাউন পরে ছিল।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ জানান, রোখসানার মা এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। আমরা তার খোঁজখবর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ