সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

মাওলানা আব্দুস সালামের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ছড়ারপার মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতী ছালেহ আহমদ।

সোমবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা আব্দুস সালাম দীন ও ইসলামের বহুমুখী খিদমত আন্জাম দিয়ে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন মরহুমকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করুন। শোকাহত পরিবারের সদস্যদের সবরে জামিল দান করুন।

মাওলানা আব্দুস সালাম বাংলাদেশ খেলাফত মজলিস-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি শায়খ মাওলানা ফয়েজ আহমদ এর ভগ্নিপতি ছিলেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ইন্ত‌েকাল করেছে‌ন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩বছর। তি‌ন ছেলে‌, দুই মেয়ের জনক ছিলেন তিনি।

মরহুমে‌র জানাজার নামাজ‌ সোমবার আছরের পর শাহপরান রহ. মাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে তাকে দাফন করা হয়।

মাওলানা আব্দুস সালাম ওসমানীনগর উপজে‌লার উছমানপুর ইউনিয়নের রাউৎখাই গ্রাম‌ে জন্ম গ্রহন কর‌েন। গহরপুর জামেয়ায় দাওরায়‌ে হাদীস পা‌শ কর‌ে সি‌লেট দারুস সালাম মাদরাসায় অনে‌কদিন শিক্ষকতা করে‌ন।

পর‌ে খাদি‌ম নগর কল্লগ্রাম‌ে ন‌িজের বাড়ি‌র পাশ‌ে জাম‌ে‌য়া সাওতুল হ‌ে‌রা নাম‌ে একট‌ি মাদরাসা প্রত‌ি‌ষ্ঠা কর‌েন।পাশাপাশ‌ি স‌ি‌লেট ছড়ার পার মাদরাসার মুহতামিম হ‌ি‌সাব‌ে দায়‌িত্ব পালন করে‌ছেন। তিন‌ি তাবল‌িগ জামাতে‌র একজন মুরব্ব‌ি ও দীনের একনি‌ষ্ট খাদে‌ম ছিলে‌ন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ