বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

সংবাদকর্মীদের বেতন বাড়বে ৮৫ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংবাদপত্র এবং সংবাদ সংস্থার সাংবাদিক ও কর্মচারিদের জন্য ৯ম ওয়েজবোর্ডের (মজুরি বোর্ড) প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার।

তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাটে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়, যা ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়। সরকার কর্তৃক ঘোষিত এই নতুন মজুরি কাঠামোতে সংবাদপত্র ও বার্তা সংস্থাগুলোর কর্মীদের বেতন গড়ে তাদের মূল বেতনের ৮৫ শতাংশ বাড়বে।

২০১৫ সালে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর থেকেই নিজের জন্য নতুন বেতন কাঠামোর দাবি জানায় সাংবাদিকদের সংগঠনগুলো। সেই দাবির প্রেক্ষিতেই সরকার ২০১৮ সালের ২৯ জানুয়ারি ৯ম মজুরি কাঠামো নির্ধারণে ১৩ সদস্যের ওয়েজবোর্ড গঠন করে।

কমিটির প্রধান ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নিজামুল হক। বোর্ড ২০১৮ সালের ২৮ অক্টোবর মজুরি নির্ধারণ করে প্রতিবেদন জমা দেয়।

দীর্ঘদিন ঝুলে থাকার পর তথ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার নতুন বেতন কাঠামো নির্ধারণ করে একটি গেজেট প্রকাশ করে। এই গেজেট প্রকাশের তারিখ অনুযায়ী ১২ সেপ্টেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ