রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

ফিলিস্তিন ইস্যু: ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা চায় ওআইসির সদস্যরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের অবৈধ দখল অব্যাহত রাখার নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগী সংগঠনের (ওআইসি) সদস্যরা। এ সময় সদস্য দেশগুলোর পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়।

আজ রোববার জর্ডান উপত্যাকা দখলের ঘোষণার পর সৌদি আরবের আহ্বানে এক জরুরি সভার বসে ওআইসি। বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল আসাফ ফিলিস্তিনি জনগণের প্রতি চলমান ইসরাইলের সহিংসতার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে এর দায়িত্ব কাঁধে তুলে নিতে আহ্বান জানান।

আল-আসাফ বলেন, আমরা বিপজ্জনক উত্তেজনার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রীর প্রতি নিন্দা জানাচ্ছি। বৈঠকে ইসরাইলি পদক্ষেপকে অগ্রহণযোগ্য করতে যে কোনো কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন তিনি।

গত ৮ সেপ্টেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরের জর্ডান উপত্যাকে দখল করার ঘোষণায় তাৎক্ষণিক মন্তব্য করেছেন এ মন্ত্রী।

নেতানিয়াহু অঙ্গীকার করেছিলেন, ইসরায়েলি নির্বাচনের পর কঠিন হামলা করা হবে। এমন মন্তব্যে নিন্দা জানিয়েছিল পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ, ওআইসি, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, জর্ডান, তুরস্ক এবং পশ্চিম তীরের ফিলিস্তিনি নেতারা।

ওআইসির জরুরি সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক ইউসুফ আল-ওথামীন বলেন, ফিলিস্তিনিদের ঐতিহ্যগত চিহ্ন পরিবর্তন করতে ইসরায়েলি চলমান উদ্দেশ্যে আমরা নিন্দা জানাচ্ছি। ফিলিন্তিনি জনগণের প্রতি ইসরায়েলি আগ্রাসন নীতি শেষ করার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি।

ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ইসরাইলের ধর্মীয় সহিংসতা নিয়ে দ্বন্দ্বের বিষয়ে বৈঠকে সতর্ক করে দিয়েছেন। তিনি জর্ডানের উপত্যাকা দখলের ঘোষণাকে কঠিন হুমকি বলে উল্লেখ করেছেন। ‘নেতানিয়াহুর জর্ডান উপত্যাকা দখলের ইচ্ছার ঘোষণা আন্তর্জাতিক চুক্তি ও রেজুলেশনের পরিপন্থী’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ