মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

কাশ্মীরে ত্রাণ বিতরণের অনুমতি চায় ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরে ত্রাণ সরবরাহের অনুমতির জন্য ভারত ও পাকিস্তানকে আলাদাভাবে চিঠি দিয়েছে তেহরান।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আলী আসগার পেইভান্দি জানিয়েছেন, কাশ্মীরের ক্ষতিগ্রস্ত বেসামরিক মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে ইরান প্রস্তুত রয়েছে। এ বিষয়ে পাকিস্তানের রেডক্রিসেন্ট সোসাইটি এবং ভারতের রেড ক্রসের কাছে আলাদা চিঠি পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, উভয় দেশের কাছে লেখা চিঠিতে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আরও বলেছেন, কাশ্মীরের চলমান সংকট এবং সেখানকার বেসামরিক মানুষের সর্বশেষ অবস্থার বিষয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক ত্রাণ মিশনের একটি সদস্য হিসেবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি কাশ্মীরিদের মাঝে ত্রাণ বিতরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় একটি বিলও।

আর গত ৯ আগস্ট রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় তা। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়। গ্রেফতার করা হয় সেখানকার বিপুলসংখ্যক স্বাধীনতাপন্থী ও ভারতপন্থী রাজনৈতিক নেতাকে। ফলে সেখানে অমানবিক পরিস্থিতি বিরাজ করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ